হোম > জাতীয়

সরকারের কাছে সুবিধা চাওয়া প্রেস মিনিস্টার মোর্তোজার ‘আবেদন’ ভাইরাল

আতিকুর রহমান নগরী

গোলাম মোর্তোজা

যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সচিব পদমর্যাদায় ভাতা সুবিধা স্পষ্টীকরণের আবেদন জানিয়েছেন। গত ২৫ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেন তিনি। তার এই আবেদনের কপিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়।

আবেদনে গোলাম মোর্তোজা লেখেন—১৯ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির মিনিস্টার (প্রেস) পদে সচিব পদমর্যাদায় দুই বছরের জন্যে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছি। চুক্তিপত্রে লেখা আছে—মাসিক মূল বেতন ৭৮,০০০/-(আটাত্তর) টাকা এবং বিধি মোতাবেক সচিবের জন্যে নির্ধারিত আনুষঙ্গিক সুবিধাদি (বিদেশ ভাতা, আপ্যায়ন ভাতা...) পাবেন। কিন্তু বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির মিনিস্টার প্রেস পদ যুগ্মসচিব পদমর্যাদার। সে কারণে সচিব পদমর্যাদায় মূল বেতন (৭৮,০০০/-) টাকা পেলেও, ভাতা সুবিধাদি পাচ্ছি পূর্ব নির্ধারিত যুগ্মসচিব মর্যাদায়, যা এখনও সচিব পদমর্যাদায় নির্ধারণ করা হয়নি।

ওই আবেদনে তিনি আরো ‍উল্লেখ করেন—সচিব পদমর্যাদায় মাসিক মূল বেতন ৭৮ হাজার টাকা পেলেও ভাতা সুবিধাদি পাচ্ছি যুগ্মসচিব পদমর্যাদায় (বিদেশ ভাতা: ৩২৪,৮৮২.৩৬, আপ্যায়ন ভাতা: ৮৯,১৩৫.৬৪ এবং ফার্নিচার ভাতা : ১০৩,০৫৫.১৭ টাকার সমপরিমান ডলার)।

সচিব পদমর্যাদায় মূল বেতনের মতো করে ভাতার অংক উল্লেখ না থাকায় প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। চুক্তিভিত্তিক নিয়োগের চুক্তি (কপি সংযুক্ত) ও অর্থ বিভাগের মতামত (কপি সংযুক্ত) অনুযায়ী সচিব পদমর্যাদায় ভাতা সুবিধাদি নির্ধারণ (টাকার অংক উল্লেখসহ) করে দেওয়ার জন্যে অনুরোধ করছি। যোগদানের তারিখ থেকে ভাতা সুবিধাদি পাই, তা নিশ্চিত করে দেওয়ার জন্য অনুরোধ জানান গোলাম মোর্তোজা।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন