হোম > জাতীয়

১৩ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সরলো শেখ পরিবারের নাম

স্টাফ রিপোর্টার

বিভিন্ন মহলের ক্ষোভ আর দাবির মুখে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাসহ শেখ পরিবারের নামে থাকা দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে এই নাম পরিবর্তন করা হয়। পরে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রও এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রমতে, দেশের ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩টির নামই পতিত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে। এর মধ্যে শেখ হাসিনার নিজের নামে দুটি, শেখ মুজিবুর রহমানের নামে ৯টি, আর শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে রয়েছে দুটি বিশ্ববিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয় এসব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার জন্য বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে উত্থাপন করলে তা পাস হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়গুলো থেকে শেখ পরিবারের নাম পরিবর্তনের জন্য বিভিন্ন মহলে দাবি ওঠে। কেউ কেউ নাম পরিবর্তনের জন্য সরকারের কাছে আবেদনও করেন। আবার সরকারিভাবে নাম পরিবর্তনের আগেই তা বাদ দিয়ে স্থানীয়নাম দেয়ার ঘটনাও ঘটেছে।

নাম পরিবর্তন হওয়া বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম নওগাঁ বিশ্ববিদ্যালয়, মেহেরপুরে মুজিনগর বিশ্ববিদ্যালয় থেকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়, গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় করা হয়েছে।

এ ছাড়া জামালপুরে শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইন বিশ্ববিদ্যালয়কে মেরিটাইম ইউনিভাসির্টি বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় অ্যাভিয়েশন অ্যান্ড আরোস্পেস বিশ্ববিদ্যালয়কে অ্যাভিয়েশন অ্যান্ড আরোস্পেস বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়েছে।

নাম পরিবর্তনের বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. হাছানাত আলী আমার দেশকে বলেন, নি:সন্দেহে এটা পজেটিভ একটি দিক। একজন শেখ মুজিমের নামে এতগুলো বিশ্ববিদ্যালয়ের নামকরণের কোন যৌক্তিকতা নেই। জেলার নামে নামকরণ যথার্থ হয়েছে। প্রথম ভিসি হিসেবে নাম পরিবর্তনের জন্য তিনি লিখিতভাবে আবেদন করেছিলেন বলেও উল্লেখ করেন।#

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইন্স স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ