হোম > জাতীয়

চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ী এলাকায় হচ্ছে প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ী এলাকায়।

বুধবার সচিবালয়ে অর্থনীতিসংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো যে মুক্ত বাণিজ্য অঞ্চল করা হচ্ছে, সেখানে বিদেশিদের জন্য ট্যাক্স ছাড়া বাণিজ্য করার সুযোগের পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন।

তিনি বলেন, মাতারবাড়ী বন্দরের কাছে একটি এবং চট্টগ্রাম বন্দরের পাশে আরেকটি—এ দুটিতে ৩০০ থেকে ৬০০ একর এলাকাজুড়ে জায়গা নির্বাচন করা হয়েছে।

এ ছাড়া সরাসরি রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার, সৌদি আরব থেকে ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আনা হবে। এছাড়া ১৫ হাজার মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড তৈরির কাঁচামাল আনা হচ্ছে তিনটি দেশ থেকে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানি স্পট মার্কেট থেকে কিনতে হয়। জুন মাস ও জুলাই মাসের শুরুর জন্য সরকার দুটি জাহাজে জ্বালানি আনার অনুমোদন দিয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারের কার্যক্রম অত্যন্ত দ্রুত এগোচ্ছে, পরিবর্তন আনার চেষ্টা অব্যাহত আছে। সরকারের পক্ষ থেকে প্রশাসনের ওপর জনগণের জন্য কাজ করার স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে।

এসআর

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

‘আলেমদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, তবে আমরা ঐক্যবদ্ধ আছি ও থাকব’

চার মূল্যস্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে

ভুয়া বিল ও জাল সনদে সরকারি অর্থ উত্তোলন, দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

আ.লীগ আমলে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্প বাদ, দুর্নীতির তদন্ত চায় সংসদীয় কমিটি

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে, আইসিইউতে ৪

ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি

‘ইসলামি রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে কূটনীতিকদের বেশ আগ্রহ দেখেছি, তাদের মনোভাব ইতিবাচক’