হোম > জাতীয়

চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহ বন্দি

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে যাওয়া সিংহটিকে পুনরায় খাচায় বন্দী করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার মধ্যে সিংহটি খাঁচা থেকে বের হয়ে যায়। পরে এনেস্থেসিয়া ইনজেকশন ছুড়ে অচেতন করার পর সেটিকে আবার খাঁচায় নেওয়া হয়।

চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান জানান, খাঁচা থেকে বের হওয়ার পর সিংহটি জনসাধারণের এলাকায় যায়নি; চিড়িয়াখানার ভেতরেই অবস্থান করছিল। দর্শনার্থীদের তাৎক্ষণিকভাবে বের করে দেওয়ায় সিংহটি কোনো উত্তেজনা অনুভব করেনি। শান্ত রাখতে তাকে গরুর মাংসও দেওয়া হয়। পরে বন্দুকের মাধ্যমে অবশ করার ইনজেকশন ছোড়া হলে সিংহটি অচেতন হয়ে পড়ে।

কীভাবে সিংহটি খাঁচা থেকে বের হলো—এ বিষয়ে চিড়িয়াখানার পরিচালক ডা. রফিকুল ইসলাম বলেন, খাঁচার একমাত্র প্রবেশ–বহির্গমন পথই ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তালা লাগানো ছিল কি না, অথবা অন্য কোনো ত্রুটি ছিল কি না— তা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সিংহটিকে খাঁচায় ফেরত নেওয়ার পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হবে। ঘটনার সময় চিড়িয়াখানা প্রাঙ্গণে থাকা দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং সিংহটি চিড়িয়াখানার ভেতরেই ছিল। বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে। বের হয়ে যাওয়া সিংহটি তাদেরই একটি।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী