হোম > জাতীয়

ঈদের তৃতীয় দিনেও চলবে পশুর বর্জ্য পরিচ্ছন্নতা কার্যক্রম: উপদেষ্টা

ঢাবি সংবাদদাতা

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ঈদের তৃতীয় দিনে আজ সোমবারও চলবে কোরবানিকরা পশুর বর্জ্য পরিচ্ছন্নতা কার্যক্রম। রোববার (৯ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ লেখেন,‘ঈদের দিনসহ পরবর্তী দুই দিন মোট তিন দিন ধরে কোরবানি হয়ে থাকে। সেই অনুযায়ী দ্বিতীয় দিনেও পশু কোরবানি হয়েছে এবং স্বাভাবিকভাবেই সেদিনও বর্জ্য তৈরি হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ঈদের দ্বিতীয় দিনে কোরবানিকৃত পশুর বর্জ্য নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে, যা প্রকৃতপক্ষে ওই দিনের কোরবানির বর্জ্যই। তবে অনেকেই সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি না করলেও সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করা সম্ভব হয়েছে।

‘এই পরিচ্ছন্নতা কার্যক্রম ঈদের তৃতীয় দিনেও চলমান থাকবে,’ যোগ করেন তিনি।

এর আগে ঈদের দিন রাতেও দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি জানান, ‘৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মী ঈদের আনন্দ বিসর্জন দিয়ে আমাদের জন্য একটি সুন্দর ঈদ উদযাপন নিশ্চিত করেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী