হোম > জাতীয়

যমুনা ছেড়ে কোথায় গেলেন ড. ইউনূস

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়া সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়েছেন। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারি এই বাসভবনে ওঠেন তিনি। প্রায় ১৯ মাস পর শনিবার বিকেলে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যমুনা ত্যাগ করেন ড. মুহাম্মদ ইউনূস।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধান উপদেষ্টা যমুনা ছেড়েছেন বলে জানিয়েছেন তার কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার কিছু টুকিটাকি মালপত্র ছিল, সেগুলো তিনি নিয়ে গেছেন।

জানা গেছে, বিকেল সোয়া ৩টার দিকে ড. ইউনূস যমুনা ছাড়ার সময় সেখানকার কিছু কর্মচারী–কর্মকর্তা তাকে বিদায় জানান। পরে তিনি তাদের বিদায় দিয়ে গাড়িতে উঠে পড়েন।

এ সময় গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা–কর্মচারী উপস্থিত ছিলেন। এখন থেকে ড. মুহাম্মদ ইউনূস তার গুলশানের নিজের বাসভবনে থাকবেন বলে জানা গেছে।

হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রী শরীফুল

জীবন বাজি রেখে কাজ করেন শান্তিরক্ষীরা: শামা ওবায়েদ

স্বীকৃতি দেওয়ায় পুলিশের মনোবল বাড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল

রামপুরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আকস্মিক ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী

হামের এন্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে

হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন

প্রতি পরিবারকে ৮০ লাখ টাকা দেবে আদ্-দ্বীন হাসপাতাল