হোম > জাতীয়

কোচিং বাণিজ্য বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান

অভিভাবক ঐক্য ফোরামের বিবৃতি

বিশেষ প্রতিনিধি

শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

সোমবার এক বিবৃতিতে ফোরামের সভাপতি মো: জিয়াউল কবির দুলু শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করতে আহ্বান জানান তিনি।

জিয়াউল কবির দুলু বলেন, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশানুরূপ কোনো লেখাপড়া হয় না। কতিপয় শিক্ষক নৈতিকতা বিবর্জিত হয়ে শিক্ষার্থীদেরকে পরীক্ষার খাতায় কম নম্বর দিয়ে, ফেল করানোর ভয়ভীতি প্রদর্শন করে শিক্ষার্থীদের নিজ কোচিং সেন্টারে যেতে বাধ্য করে এবং অভিভাবকরা অনুপায় হয়ে সন্তানকে পরীক্ষায় ফলাফল ভাল করানোর জন্যই শিক্ষকের কোচিংয়ে পাঠাতে উৎসাহিত হয়।

তিনি বলেন, শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধের জন্য হাইকোর্টে আমার দাখিল করা রিট মামলার আদেশের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় ২০১২ সালে একটি নীতিমালা জারি করেন। ওই নীতিমালায় বলা হয়েছে শিক্ষকরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদেরকে কোচিং বা প্রাইভেট পড়াতে পারবেন না। এজন্য একটি মনিটরিং কমিটিও গঠন করা হয়েছিল। গত ১৩ বছরে রাজধানী ঢাকায় বিভাগীয় কমিশনের দপ্তরে ওই মনিটরিং কমিটির মাত্র একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। ঢাকা বিভাগের কমিশনার অফিসের কর্মকর্তারা আদৌ এই মনিটরিং কমিটির খোঁজ জানেন না। এই সুযোগে কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ/প্রধান শিক্ষক ও গভর্নিং বডি/এডহক কমিটির চেয়ারম্যান ও সদস্যদেরকে মাসিক হারে চাঁদা দিয়ে ম্যানেজ করে কোচিং বাণিজ্য ও শিক্ষা বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

দুলু বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি সম্প্রতি শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করার নীতিমালাটি ওয়েবসাইটে সার্কুলার আকারে জারি করে শিক্ষকদের সতর্ক করে দিয়েছেন। কিন্তু এই লোক দেখানো বিজ্ঞপ্তি দিয়ে ঘুণে ধরা সমাজের কতিপয় নৈতিকতা বিবর্জিত শিক্ষককে এই অনৈতিক কোচিং ব্যবসা থেকে ফিরিয়ে আনা সম্ভব না। এ জন্য প্রয়োজন মোবাইল কোর্ট পরিচালনা করে সারাদেশে সাঁড়াশি অভিযান চালানো। এর ফলেই মনে হয় কোচিং বাণিজ্য দমিয়ে রাখা সম্ভব। এবং পাশাপাশি কোচিং বাণিজ্য বন্ধে আইন প্রণয়ন করেই শিক্ষকদেরকে ক্লাসরুমে ফিরিয়ে আনতে হবে নতুবা শিক্ষাকে বা আগামী প্রজন্মকে রক্ষা করা সম্ভব নয়।

এমএস

চিফ হুইপের সঙ্গে স্টুয়ার্ট জেমসের সৌজন্য সাক্ষাৎ

মঙ্গলবার থেকে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

বিদেশী প্রতিষ্ঠানের ‘প্রধান অফিস ব্যয়ের’ লাগাম টানতে চায় এনবিআর

দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

বর্তমান সংবিধান পুরোপুরি বাতিলের সুযোগ নেই : চিফ হুইপ

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে আরপিও সংশোধনী বিল পাস

সহকারী মৌসুমি হজ অফিসার হলেন ৩ উপসচিব