হোম > জাতীয়

বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা ভোটগ্রহণ কর্মকর্তা নয়, বিএনপিকে জানাল ইসি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে বেসরকারি ইসলামী ব্যাংক, সম্প্রতি একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন দলীয় পরিচিতিধারী ব্যক্তিদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ না করার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) তাদের অবস্থান স্পষ্ট করে বিএনপি জানিয়েছে সংস্থাটি।

সোমবার বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে পাঠানো এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়। গত ১৭ জানুয়ারি বিএনপির চিঠির প্রেক্ষিতে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করে দলটিকে চিঠি দেয় সংস্থাটি।

এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় গত ১০ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতকৃত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল হতে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের বাদ দিয়ে প্যানেল প্রস্তুতের জন্য সকল জেলা নির্বাচন অফিসারদের নির্দেশনা প্রদান করা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, তবে ভোটগ্রহণের জন্য পর্যাপ্তসংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা পাওয়া না গেলে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় যাচাই বাছাই করে নিয়োগ করা যাবে। উল্লিখিত পত্রের নির্দেশনার আলোকে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্তকরণের জন্য সকল রিটার্নিং অফিসারগণকে ২৬ জানুয়ারি নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লিখিত বিষয়টি সদয় অবগতির জন্য নির্দেশিত হয়ে জানানো হলো।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার থেকে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

বিদেশী প্রতিষ্ঠানের ‘প্রধান অফিস ব্যয়ের’ লাগাম টানতে চায় এনবিআর

দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

বর্তমান সংবিধান পুরোপুরি বাতিলের সুযোগ নেই : চিফ হুইপ

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে আরপিও সংশোধনী বিল পাস

সহকারী মৌসুমি হজ অফিসার হলেন ৩ উপসচিব

মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়