হোম > জাতীয়

নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধা

আড়াইঘণ্টায় ভোট পড়েছে গড়ে ৮ শতাংশ

স্টাফ রিপোর্টার

নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশের শুরুতেই পুলিশ ও আনসার সদস্যদের বাধার মুখে পড়েন আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার গাজী শাহনেওয়াজ। সাংবাদিক পরিচয় দিলে পরিচয়পত্র যাচাই করার নামে সময়ক্ষেপণ করেন।

ভোটকেন্দ্রে প্রবেশে কেন বাধা দেওয়া হচ্ছে জানতে চাইলে কেন্দ্রের কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্য বলেন, প্রিসাইডিং অফিসারের নিদের্শনা আছে।

কর্তব্যরত প্রিসাইডিং অফিসার খালিদ বলেন, ‘আপনি আমার কক্ষে উপস্থিত আছেন, তাহলে বাধা কোথায় দেওয়া হয়েছে?’ ভোটকেন্দ্রে ঢুকতেই বাধা দেওয়া হয়েছে জানালে প্রিসাইডিং অফিসার বলেন, আপনাকে ক্যামেরায় দেখা যাচ্ছে।

ইসি সচিব আখতার আহমেদকে জানালে তিনি বলেন, ‘আমি ভোট দিয়ে এসেছি, কোথাও সমস্যা দেখিনি। কেন্দ্রের নাম দেন আমি দেখছি।’

নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে। একটিতে ২ হাজার ৭৭০ ভোট, অন্যটিতে ২৮১০ ভোট। যথাক্রমে ভোট পড়েছে আড়াই ঘণ্টায় ২০০ ও ২৫০টি। অর্থাৎ ভোট পড়ার হার ৮ শতাংশ। দুটি কেন্দ্রের মোট ভোট ৫৫৯০টি।

ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেন গোবিন্দ চন্দ্র (৭৭)। তিনি আমার দেশকে জানান, গত তিনটি নির্বাচনে ভোট দিতে আসিনি। এবার ভোটের পরিবেশ ভালো। তবে কেন্দ্র দুটিতে ভোটের লম্বা লাইন দেখতে পাওয়া যায়নি। এ কেন্দ্রের অনেকে ফজরের নামাজ আদায় করে ভোট দিয়ে বাসায় ফিরে যান।

তবে, ভোটকেন্দ্রে প্রবেশে বাধার পাশাপাশি কক্ষের বাইরে মোবাইল ফোনে ভোটারের লাইভ করতেও বাধা দেন। তিনি বলেন, কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নিষেধ করে দিয়েছেন। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তা অস্বীকার করেন। অথচ ইসির কক্ষের ভেতরে ছবি ধারণ ও কক্ষের বাইরে লাইভ করা যাবে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা ইসির নিদের্শনা মানছে না।

উল্লেখ্য, নাখালপাড়া সরকারি প্রাথমিক কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম। আজ সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হচ্ছে।

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু