হোম > জাতীয়

শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

আতিকুর রহমান নগরী

ধীরে ধীরে কমছে দেশজুড়ে তাপমাত্রা। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। তবে শনিবার রাত থেকেই রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমে শীতের আমেজ আরও বাড়বে।

আগামী চার দিন সারাদেশেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে প্রতিদিন ভোরে দেশের উত্তরাঞ্চলে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ১০ নভেম্বর থেকে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ১১ নভেম্বর রাতের তাপমাত্রা আবারও কিছুটা নামতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পঞ্চম দিনেও একই ধারা বজায় থাকবে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ঈদে ট্রেনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি বহাল

পাঁচ বছরে ২০ হাজার কি. মি. খাল খনন হবে: পানিসম্পদমন্ত্রী

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ঈদের আগে ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার

তরুণ পেশাজীবীরাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রধান শক্তি: তথ্যমন্ত্রী

হরমুজ প্রণালি বন্ধ হলেও আপাতত শঙ্কার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে এসএসএফের নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৮

মৌসুমের প্রথম বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি, আরো বৃষ্টির পূর্বাভাস