হোম > জাতীয়

কর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব

বিশেষ প্রতিনিধি

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. মো. শেখ আবদুর রশীদ

চাকরি অধ্যাদেশের বিষয়ে সচিবালয়ের কর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. মো. শেখ আবদুর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।

সালেহ আহমেদ বলেন, চাকরি অধ্যাদেশ নিয়ে কর্মচারীদের আপত্তি রয়েছে এবং তারা এটি বাতিলের দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলো পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। গতকাল মঙ্গলবার কমিটির সদস্যরা কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের সিদ্ধান্তগুলো আজ মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পেশ করা হয়েছে। তিনি এগুলো প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠাবেন।

গত রোববার সরকার সরকারি চাকরি অধ্যাদেশ, ২০২৫ জারি করে। এ অধ্যাদেশের বিরুদ্ধে সচিবালয়ের কিছু কর্মচারী টানা চারদিন বিক্ষোভ করেন।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত