হোম > জাতীয়

উন্নত চিকিৎসায় থাইল্যান্ডে গেলেন গণঅভ্যুত্থানে আহত ৬ জন

স্টাফ রিপোর্টার

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত আরো ছয়জনকে উন্নত চিকিৎসা দিতে থাইল্যান্ডে পাঠানো হয়েছে। এ নিয়ে সরকারি উদ্যোগে ২২ জনকে বিদেশে নেওয়া হলো।

বুধবার বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে তাদের পাঠানো হয়। এ সময় স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

নতুন করে বিদেশে নেওয়া ছয়জনের তিনজন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ও বাকিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেওয়া হয়েছে।

সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান ঢালী (১৭) ও তাহসিন হোসেন (১৩)। তারা স্বৈরাচারী হাসিনার বাহিনীর হাতে গুলিতে আহত হন। মোহাম্মদ ইসরাফিল বাম হাতে গুলিবিদ্ধ হওয়ায় তার বাম হাতের নার্ভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে ভেঙে গেছে হাড়। মূলত রোবটিক ফিজিওথেরাপির জন্যই তাকে সেখানে পাঠানো হয়েছে।

রোমান ঢালি ও তাহসান হোসেনের গুলি লেগেছে পিঠে। এতে করে তাদের স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না।

অন্যদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রাজিবের (৩৬) মাথায় গুলি লেগেছে কিন্তু অস্ত্রোপচারের পরেও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে। একই হাসপাতালে চিকিৎসাধীন থাকা মিজানুর রহমান মুখে গুলিবিদ্ধ হন। তার মুখমণ্ডলের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। এই অবস্থায় অপারেশনের জন্য তাকে পাঠানো হয়। এ ছাড়া হাফিজুর রহমান হাবিব স্বৈরাচারের পুলিশের গুলিতে স্পাইনাল কর্ডে ইনজুরি দেখা দেয়।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ