হোম > জাতীয়

রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট ও নজরদারি জোরদার

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানবাহনের নিরাপত্তা রক্ষায় রাজধানীজুড়ে জোরদার নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে জোরালো চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।

আজ বুধবার ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত এসব কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে।

নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে ডিএমপির এ তৎপরতা অব্যাহত রয়েছে। বিশেষ করে নগরীর সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। নগরবাসীর জানমাল ও যানবাহনের নিরাপত্তা রক্ষায় পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে।

কাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কৃষির আধুনিকায়নে ১১৪ গ্রামে কাজ করবে বাংলাদেশ-দ. কোরিয়া

সংবিধান সংশোধনসহ চার কমিটি পুনর্গঠন

পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনে সংসদে বিল

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রভাবশালী ও দায়ী রাষ্ট্রগুলোর নেতাদের অনুপস্থিতিতে হতাশ পরিবেশবাদীরা

সংসদে দাঁড়িয়ে কাকে ফালতু বললেন জামায়াত আমির

ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: টিআইবি

ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির