হোম > জাতীয়

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানুষের রক্ত ও ঘামে অর্জিত’

স্টাফ রিপোর্টার

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের মানুষের রক্ত ও ঘামে অর্জিত। মাতৃভাষা আল্লাহর নিয়ামত।

শুক্রবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পবিত্র খতমে কুরআন ও দুয়া মাহফিলে তিনি একথা বলেন।

আ. ছালাম বলেন, ৮ ফাল্গুন আমরা এই দিবস পালনের দাবি জানাই। একই সঙ্গে দেশব্যাপী ভাষা শহীদ ও সম্পৃক্ত সবার কল্যাণ কামনায় দোয়ার আহ্বান জানান তিনি।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াহ বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এসএম শফিউল আলম তালুকদার, পরিচালক তৌহিদদুল আনোয়ার, বজলুর রশিদ, পেশ ইমাম মুহিব্বুল্লাহ হিল বাকী প্রমুখ।

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আব্দুর রহমান

পুলিশের উচ্চপদস্থ ২১ কর্মকর্তা বদলি

শাহজালালে মধ্যপ্রাচ্য রুটে ১৭ দিনে ৫২৮ ফ্লাইট বাতিল

দিনাজপুরে সাধাসিধে সফর করলেন প্রধানমন্ত্রী

একসঙ্গে ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা

ঢাবির নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

মিষ্টি কথায় বিভ্রান্তির চেষ্টা করছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

তিন জেলায় নতুন পুলিশ সুপার