হোম > জাতীয়

শুক্রবার সকালের মধ্যে বেশির ভাগ আসনের ফল প্রকাশ

ইসি সানাউল্লাহ

স্টাফ রিপোর্টার

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: বাসস

দেশে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার। নির্বাচনের ফল কখন প্রকাশ করা হবে, তা নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, শুক্রবার সকালের মধ্যে বেশির ভাগ আসনের ফল প্রকাশিত হবে।

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ভোটকেন্দ্রে পর্যবেক্ষকদের প্রবেশ প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, ‘ভোটের সার্বিক বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ রাখছে ইসি।’

প্রবাসীদের ভোট পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী প্রবাসী ভোট নিয়ে কাজ করছে কমিশন। পোস্টাল ব্যালট পদ্ধতি কমিশনের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে কাজ করছে।’

এর আগে ব্রিফিংয়ে সিইসি বলেন, ‘অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন। নির্বাচনে কঠোর জবাবদিহি নিশ্চিত করা হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষে কমিশন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বদ্ধপরিকর।’

মঙ্গলবার থেকে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

বিদেশী প্রতিষ্ঠানের ‘প্রধান অফিস ব্যয়ের’ লাগাম টানতে চায় এনবিআর

দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

বর্তমান সংবিধান পুরোপুরি বাতিলের সুযোগ নেই : চিফ হুইপ

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে আরপিও সংশোধনী বিল পাস

সহকারী মৌসুমি হজ অফিসার হলেন ৩ উপসচিব

মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়