হোম > জাতীয়

বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে

ফয়েজ আহমদ তৈয়্যব

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ফাইল ছবি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর বিচারের মুখোমুখি করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

রোববার বিটিআরসি ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘রাষ্ট্রীয় স্থাপনায় এ ধরনের নগ্ন ও সহিংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি উল্লেখ করেন, সরকার বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে উল্লেখযোগ্য হারে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়ার পরও বিটিআরসি ভবনে ভয়াবহ হামলা চালানো হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও আইনবিরোধী।

হামলাকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

আন্দোলনের অজুহাতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জোরপূর্বক দোকানপাট বন্ধ করার প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘দাবি-দাওয়ার নামে জনভোগান্তি সৃষ্টি বা রাষ্ট্রীয় সম্পদে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’

এনইআইআরের বর্তমান পরিস্থিতি নিয়ে তৈয়্যব বলেন, ‘শুরুতে সিস্টেমটিতে কিছু কারিগরি সমস্যা থাকলেও সেগুলোর সমাধান করা হয়েছে। বর্তমানে এনইআইআর আরো নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে সেবা দিতে সক্ষম হবে।’

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী