হোম > জাতীয়

দেশে প্রায় ১৩ শতাংশ মানুষ ক্ষুধা নিয়ে ঘুমাতে যায়

স্টাফ রিপোর্টার

২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশের জনগণের মধ্যে একটি বৈষম্যহীন, দারিদ্রমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের যে স্বপ্ন তৈরি হয়েছে তা রূপায়নে যাকাত একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশে বর্তমানে এক লাখ কোটি টাকার যাকাত হয়।

ইউএনডিপি-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দেশে প্রায় ৪ কোটি ১৭ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী দেশে ১ কোটি ৮৭ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ড. মোহাম্মদ আবদুল মজিদ এসব কথা বলেন।

তিনি বলেন, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টে (সিজেডএম)-এর উদ্যোগে আগামী শনিবার ও রোববার ত্রয়োদশ যাকাত ফেয়ার অনুষ্ঠিত হবে। এবারের ফেয়ারে বিভিন্ন আর্থিক ও যাকাত প্রতিষ্ঠানের স্টলসহ যাকাত কনসালটেশন ডেস্ক ও বিভিন্ন ইসলামিক বইয়ের স্টল থাকবে।

তিনি আরো বলেন, দেশে প্রায় ১৩ শতাংশ মানুষ ক্ষুধা নিয়ে ঘুমাতে যায়। কিন্তু কল্পনা করুন, যদি এক লাখ কোটি টাকা যাকাত সঠিকভাবে ব্যবহার হয় তাহলে বাংলাদেশে কেউ ক্ষুধার্ত থাকবে না। ১ লাখ কোটি টাকা যদি ১ কোটি ৮৭ লাখ তীব্র খাদ্য নিরাপত্তাহীন মানুষদের মাঝে বণ্টন করা হয় তাহলে জনপ্রতি ৫৩ হাজার ৪শ'৭৫ টাকা করে পাবে যা একটি মানুষের সারা বছরব্যাপী খাদ্য যোগানের জন্য যথেষ্ট। বাংলাদেশে সিজেডএম প্রাতিষ্ঠানের যাকাত ব্যবস্থাপনায় ১০০০ কোটি টাকার যাকাত বিতরণ করলে ৫৩ লাখ মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করা সম্ভব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের নির্বাহী পরিষদের কনভেনার মুনওয়ার মিসবাহ মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া ও সিজেডএম-এর হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল অব. মুহাম্মদ জাকারিয়া হোসেন প্রমুখ।

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে

প্রাথমিকের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে চলছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া উৎসব

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী তুরস্ক