হোম > জাতীয়

ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ সময়ে কেন্দ্রের মধ্যে যারা থাকবেন তারা ভোট দিতে পারবেন। এর আগ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়।

দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়। দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সমন্বয় সেলের তথ্য বলছে, দুপুর ২টা পর্যন্ত দেশের সব কেন্দ্রের মধ্যে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে ১৪টি স্থানে। সারা দেশে বিভিন্ন প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩৫ জায়গায়। দেশের সব কেন্দ্রের মধ্যে ৪৮৬টি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

এদিকে সারা দেশে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে তিনটি জায়গায়। ৬ জন প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। ৫৯টি জালভোট দেওয়ার ঘটনা ঘটেছে। ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৮টি। অগ্নিসংযোগের ঘটনা পাওয়া গেছে ৪টি স্থানে এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলার ঘটনা ঘটেছে ৩৩টি।

সরকারি পর্যায়ে দেশে ২৫ হাজার ধাত্রী নিয়োগ করা হবে

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মতবিনিময়ে অংশ নিলেন প্রধানমন্ত্রী

উপজেলা ও জেলা পর্যায়ে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার

বাসায় কলেজছাত্রীর লাশ, স্বামী আটক

দেশে জনসংখ্যা বাড়লেও দক্ষ মানবসম্পদ বাড়েনি

পুলিশি ব্যারিকেড ভাঙল শিক্ষার্থীরা, সংঘর্ষে বহু আহত

পাঁচ বছরেও রাশিয়া থেকে হেলিকপ্টার পায়নি পুলিশ

অনিয়মে সিলগালা, তদবিরে ফের চালু

ভারী বর্ষণে এইচএসসি পরীক্ষার সূচিতে বিপর্যয়

আজ কবি আল মাহমুদের জন্মদিন