হোম > জাতীয়

ঐক্যবদ্ধ থাকতে হবে, ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে

মুন্সীগঞ্জে আদিলুর রহমান খান

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ৫ আগস্টের সমস্ত শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে জুলাইয়ের গণহত্যাকারী ও অপরাধীদের বিচার করা।

আদিলুর রহমান খান বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের কল্যাণে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যেভাবে মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নিয়েছে, সেভাবে জুলাই শহীদদেরও দায়িত্ব নিবে। সকল শহীদ পরিবারকে ভাতা দেওয়া হবে।

রোববার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় মুন্সীগঞ্জ জেলায় ১৫ জন শহীদের পরিচয় ও তথ্য তুলে ধরেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। এসময় শহীদদের পিতা-মাতা ও ভাই-বোন নিহতদের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং গণহত্যাকারীদের দ্রুত বিচার দাবি জানান।

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু