হোম > জাতীয়

বুড়িগঙ্গা থেকে নারী ও শিশুসহ ৪ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)

বুড়িগঙ্গা থেকে শনিবার চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। ছবি: আমার দেশ

ঢাকার বুড়িগঙ্গা থেকে একত্রে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত নারী(৩০) ও পুরুষের (৩৫) লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ ফাঁড়ি। এর আগে মীরেরবাগ এলাকা থেকে দুপুরে আরও একটি শিশু ও নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে সদরঘাট পুলিশ। এ নিয়ে একদিনে বুড়িগঙ্গা থেকে মোট চারটি লাশ উদ্ধার করা হলো।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মাদারীপুর টিনের মসজিদ ঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে নৌ পুলিশ।

বরিশুর নৌ পুলিশের এস আই মুক্তার হোসেন জানান, লাশ দুটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করি। লাশ যাতে ভেসে উঠতে না পারে সেজন্য ৫০ কেজি ওজনের চালের বস্তার সাথে হাত বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। লাশগুলো একেবারে পচে গলে যাওয়ায় পরিচয় শনাক্তে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে আজ শনিবার দুপুরে বুড়িগঙ্গায় আধা ঘণ্টার ব্যবধানে ভাসমান অবস্থায় নারী ও শিশুসহ দুজনের লাশ উদ্ধার করে সদরঘাট নৌ পুলিশ। ধারণা করা হচ্ছে, তারা সম্পর্কে মা ও ছেলে। উদ্ধারকৃত নারীর বয়স ৩৫ ও শিশুটির বয়স ৩-৪ বছর। ওই নারীর পরনে সালোয়ার কামিজ এবং গলায় বোরকার হাতা দিয়ে ফাঁস লাগানো ছিল। আর শিশুটির গলায় ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাদেরকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়া হয়েছে।

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা