হোম > জাতীয়

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব

আট হাজার কোটি টাকা লেনদেন

স্টাফ রিপোর্টার

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও তার পরিবারের ব্যাংক হিসাবের নথিপত্র তলব করে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ে থেকে অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান ইস্টার্ন ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকের কাছে এ সংক্রান্ত নথিপত্র তলব করেন।

বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, ইস্টার্ন ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে আট হাজার কোটি টাকা লেনদেন ও এলসির মাধ্যমে জাহাজ ভাঙ্গার নামে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শেল কোম্পানি দেখিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের প্রয়োজনে শওকত আলী চৌধুরী, তার স্ত্রী ও সন্তানদের নামে এবং তাদের মালিকানাধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাব খোলার ফরম, লেনদেনের বিবরণী, টিআইন, জাতীয় পরিচয়পত্রের কপি ও পাসপোর্টের নথি দুদকের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয় চিঠিতে।

সূত্র আরও জানায়, এছাড়া শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব দেখিয়ে কোনো ঋণ সুবিধা দেওয়া হলে তার নথিপত্রও দুদকের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দৃশ্যমান: মন্ত্রী

হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক

সংসদের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে: দুদক