হোম > জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু জানালেন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের আনুষ্ঠানিক যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন—এই পাঁচ ধরনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আপনাদের কী পরিকল্পনা এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে সংসদে সিটি কর্পোরেশন সংশোধন আইন, ২০২৬ পাস হয়েছে। নতুন আইনে দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে মেয়র ও কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, বগুড়া সিটি করপোরেশনের তফসিল অন্য ১২টি সিটি কর্পোরেশনের সঙ্গে একযোগে ঘোষণা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, নতুন সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম গতিশীল করতে চলতি অর্থবছরেই প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে বগুড়া সিটি কর্পোরেশনের জন্যও দ্রুত বরাদ্দ দেওয়া হবে বলে জানান তিনি।

সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিরোধী দল, এনসিপি প্রস্তুতি নিচ্ছে তার মানে এ বছরের জুলাই পর থেকে কি নির্বাচন শুরু হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য দলগুলি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলীয়ভাবে আর যেহেতু নির্বাচনটা দলীয়ভাবে হবে না। আমাদের দলের লোকজন তো নির্বাচন করবে নিরপেক্ষভাবে।

বিএনপি বৃহৎ একটি রাজনৈতিক দল আমরা যেকোনো সময় আন্দোলনের প্রস্তুতি থাকে আমাদের নির্বাচনের প্রস্তুতি থাকে ভোটের প্রস্তুতি থাকে আমাদের নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু নাই। আমাদের সাংগঠনিক কাঠামো এত বিস্তৃত এবং আমাদের নেতাকর্মীরা এত রেডি থাকে সবসময় যেকোনো সময় যেকোনো নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত আছে বলে জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

নারীর ক্ষমতায়ন ও জনস্বাস্থ্যে পিএসটিসির অবদান অনস্বীকার্য: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার: ডা. জুবাইদা

৪৩ বছরের রেকর্ড, আরও ৫ দিন হবে ভারী বৃষ্টি

স্বাস্থ্যমন্ত্রী সো বিজি: স্পিকার

মুরগি নিয়ে আছি, পুলিশ আমার সঙ্গে নাই: প্রাণিসম্পদমন্ত্রী

রোবোসাবে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

চিকিৎসা ব্যয় বাড়ার আশঙ্কা বিরোধীদলীয় নেতার

ঢাবি প্রশাসন ও সরকারি বাধায় আটকে আছে দুই ডজন প্রকল্প, অভিযোগ সাদিক কায়েমের

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের জেল, সংসদে বিল পাস