হোম > জাতীয়

স্বাক্ষরে দুই প্রতিনিধির নাম প্রস্তাব

দলগুলোর হাতে চূড়ান্ত সনদ, রোববার ফের বসছে ঐকমত্য কমিশন

জুলাই সনদ বাস্তবায়নে দুই বিষয়ে ঐকমত্য

স্টাফ রিপোর্টার

জুলাই সনদের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয়, তা বাস্তবায়নের ক্ষেত্রে দুইটি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সাথে দলগুলোর সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে ড. আলী রীয়াজ জানান, সুপারিশের যে সব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সে সকল বিষয় বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে এবং সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতোমধ্যে অধ্যাদেশ জারি ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আগামী রবিবার বেলা আড়াইটায় রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বসবে বলেও জানান ড. আলী রীয়াজ।

এদিকে, দলগুলোর কাছে চূড়ান্ত জুলাই সনদ গতকাল পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক দলের শীর্ষ নেতা। এ সনদে সকলের মতের প্রতিফলন ঘটানো হয়েছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, কমিশনের পক্ষ থেকে সনদে স্বাক্ষরের জন্য দলগুলোর কাছে ১৩ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে দুইজন প্রতিনিধির নাম পাঠানোর অনুরোধ করা হয়েছে।

বৈঠকে কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার অংশ নেন। বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি দলের প্রতিনিধিরা।

দপ্তর পুনর্বণ্টন দুই উপদেষ্টা ও আট প্রতিমন্ত্রীর

শ্রমবাজার সম্প্রসারণে সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদন দিতে হবে

বিজিবির উদ্যোগে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ

এক টাকাও দুর্নীতি করিনি, কাউকে করতেও দেইনি: আসিফ নজরুল

নীতিমালা চূড়ান্ত, ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যারা

রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়বে: পররাষ্ট্রমন্ত্রী

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করলো ইসি

আল্লাহ কুদরতিভাবে আমাদেরকে ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন: ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা