হোম > জাতীয়

ভোট দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তবর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

  1. বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-১০ আসনের অধীন রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।

এই আসনে ভোটার ৩ লাখ ৮২ হাজার ১৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ২২৪ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ছয়জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৬।

এই আসনে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হচ্ছেন রবিউল ইসলাম রবি (ধানের শীষ)।

জামায়াত নেতৃত্বাধীন ১১দলীয় জোটের প্রার্থী জসিম উদ্দিন সরকার (দাঁড়িপাল্লা), লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বহ্নি ব্যাপারী, ইসলামী আন্দোলন বাংলাদশের আবদুল আউয়াল (হাতপাখা), লেবার পার্টির আবুল কালাম আজাদ (আনারস), আমার বাংলাদেশ (এবি) পার্টির নাসরিন সুলতানা (ঈগল), সাংস্কৃতিক মুক্তি জোটের আনিসুর রহমান (ছড়ি), বাংলাদেশ রিপাবলিকান পার্টির আবু হানিফ হৃদয় (হাতি) ও আমজনতার দল আব্দুল্লাহ আল হুসাইন প্রজাপতি ।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

আগামীকাল শুরু হচ্ছে তৃতীয় অধিবেশন

ভাঙা রাস্তায় রিকশায় ঝাঁকুনির জেরে চালককে খুন

চীনা যুদ্ধবিমান জে-১০ ক্রয় চুক্তির খসড়া চূড়ান্ত

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোর শাহজালাল

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি

১৮ বছর আগের যে মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা

১৪১ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা