হোম > জাতীয়

সংসদে সরকারি দলের সংসদীয় সভা বুধবার

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা ডাকা হয়েছে আগামী বুধবার। ওই দিন বেলা ১১টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ সভা হবে। তাতে সভাপতিত্ব করবেন সংসদনেতা তারেক রহমান। সোমবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সরকারি দলের সব সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ সংসদের নেতা নির্বাচিত করা হয়।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। ইতোমধ্যে সেই প্রস্তুতি গুছিয়ে এনেছে সংসদ সচিবালয়। ৩০০ আসনের এই সংসদে দুটি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে।

নেপালের বন্যার্তদের জন্য ১০ হাজার ডলার দিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট

‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে

প্রাথমিকে শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারে বাধা নেই

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে বাংলাদেশ-ইতালি

মানসম্মত ও সাশ্রয়ী ইন্টারনেট চান আইসিটি মন্ত্রী

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির