হোম > জাতীয়

আওয়ামী লীগের সাবেক এমপি মহিউদ্দিন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তার নামে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হামলার অভিযোগে মামলা রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, তাকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান আমার দেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হবে। জানতে পারি তিনি বাসায় অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে আদালতে হাজির করা হবে। মহিউদ্দিন ২০২০ সালের ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ