হোম > জাতীয়

ক্ষমতা চিরস্থায়ী করতে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করেন হাসিনা

সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার

আতিকুর রহমান নগরী

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ক্ষমতার চিরস্থায়ী করার জন্যই হাসিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করেন। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটের পর কয়েকটি বিধানকে বাতিল করা নিয়ে সংবাদ সম্মেলন করেন বদিউল আলম মজুমদার। এসময় আরও উপস্থিত ছিলেন তাদের আইনজীবী শরীফ ভুঁইয়া।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, এই বিষয় নিয়ে সংসদে তেমন কোন আলাপ হয় নাই। একতরফা ভাবে পাশ হয়েছে। পাশ হওয়ার পরে এ নিয়ে তেমন কথাবার্তাও হয়নি।

এ সময় নিজের কাজের বিষয় তুলে ধরে তিনি বলেন, এই অধমই প্রথম এই বইটিতে (নিজের লেখা বই দেখিয়ে) তুলে ধরেছি। সেটার গ্রহণযোগ্যতা ছিল না। এমনকি আইনগত বৈধতাও ছিল না। ২০১৩ সালের ২৮ অক্টোবর আমি একটা লেখা লিখেছিলাম এটা কার সংবিধান। সেখানে আমি বলেছি, এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। শুধু এ লেখাই নয় আমি বহু লেখা লিখেছি। অনেক সংবাদ পত্রে লিখেছি, টেলিভিশনে দিয়েছি।

বদিউল আলম মজুমদার বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরিয়ে আনার যে আকাঙ্ক্ষা ছিল, সেটা থেকেই আমরা রিটটা করেছি। পঞ্চদশ সংশোধনী অবৈধ, এই যুক্তিতে রিট করেছি। এই আইনজীবীরা অত্যন্ত সুচারুভাবে এই কাজটা করেছেন। যার ফলে আদালত পঞ্চদশ সংশোধনীকে অসাংবিধানিক বলেছে। এবং তারা এই কাজটা করেছেন সম্পূর্ণ স্বেচ্ছা শ্রমের ভিক্তিতে। বিনা টাকায়।

আসলে সবশেষ অবস্থাটা কি জানতে চাইলে তিনি বলেন, আমরা এবারে আপিল করবো। সংক্ষেপে বলতে পারি রায়টার ব্যাপারে আমরা সন্তুষ্ট, তবুও আমরা আপিল।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের