হোম > জাতীয়

বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ইইউ রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি আগামীতে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাতের পর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের এসব কথা বলেন।

মিলার বলেন, ইইউ বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে। বাংলাদেশে জবাবদিহিমূলক, ফ্রি ও ফেয়ার নির্বাচন হবে বলে আশা করছে ইইউ।

তিনি বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। সেজন্য নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন (ইসি) ও সুশীল সমাজের সাথে কাজ করবে তাদের সংস্থা।

তিনি আরও বলেন, আগামী মাসে ইইউর প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। গণতান্ত্রিক নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করবে ইইউ। গণতন্ত্রের সাথে সবসময়ই আছে তারা। বাংলাদেশের নির্বাচনে ভুল তথ্য, অপতথ্য ও ডিজিটাল সমস্যা নিয়ে কাজ করবে ইইউ।

এর আগে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম, নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।

দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ইসির নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু