হোম > জাতীয়

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন

বিশেষ প্রতিনিধি

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

রুহুল কুদ্দুস এর আগে পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় তাকে আইনমন্ত্রী করা হয়েছে।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান।

তিনি বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৫ সনে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন। ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

ছাত্রজীবনে রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। কূটনৈতিক কর্মকর্তা হিসেবে লন্ডন হাইকমিশনে কাজ করেছেন ২০০৩-০৬ মেয়াদে। তিনি ২০০৮ সালে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০২৩ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি দেন।

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায়, নিখোঁজ ৪৫

বন্ধ করে দেওয়া হলো দুই হাসপাতাল-ডায়াগনস্টিক

স্বাধীনতা রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

২৪ ঘণ্টার মধ্যে নবীন ফ্যাশন খোলার নির্দেশ

পাহাড় ও সমতলের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান

৪ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

দাম বাড়ছে না জ্বালানি তেলের, স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী

যশোর ও খুলনা দখলে বাংলাদেশি হিন্দুদের সাহায্য চান বিজেপি নেতা

ঈদের ছুটিতে শাহজালালে কোটি টাকার মালামাল জব্দ

শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ও কোচিং নির্ভরতা রোধে কার্যকর পদক্ষেপের দাবি