হোম > জাতীয়

সবাইকে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের

স্টাফ রিপোর্টার

সবাইকে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার অনুরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এর আগে চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসবে বলেও জানিয়েছে ইনকিলাব মঞ্চের নেতারা।

শুক্রবার বিকেলে পুলিশের সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জের পর ছত্রভঙ্গ হয়ে যায় ইনকিলাব মঞ্চ নেতাকর্মী ও ছাত্র-জনতা। এতে বেশ কয়েকজন আহত হন। পরে ইনকিলাব মঞ্চ ফেসবুক পোস্টের মাধ্যমে একথা জানায়।

পোস্টে বলা হয়, আপাতত কোন জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসবো। সেই পর্যন্ত নিরাপদে থাকবার আহবান জানাই।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংগঠনটির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। এতে জাবের, রাকসুর জিএস আম্মারসহ অন্তত ১৫ জন আন্দোলনকারীরা গুরুতর আহত হয়েছেন।

এদিকে আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে জানানো হয়, শতাধিক আহত ও জাবের গুলিবিদ্ধ হয়েছেন।’ শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয়, আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব।

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপি বদলি, চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে