হোম > জাতীয়

‘আছিয়া হত্যা মামলায় চার্জশিট প্রস্তুত, বিচার ৯০ দিনেই’

বিশেষ প্রতিনিধি

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আছিয়া হত্যা মামলায় চার্জশিট প্রস্তুত করা হয়েছে। বিচার শেষ হবে ৯০ দিনে। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আছিয়ার ঘটনায় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গুরুত্ব দিয়ে তদারকি করছে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন। ধর্ষণের মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইন পরিবর্তন করেছে সরকার।

মডেল মেঘনার মামলার বিষয়ে আসিফ নজরুল বলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তবে তাকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করছে।

ড. আসিফ নজরুল বলেন, গত সরকারের আমলে ৭ হাজার ১৮৪ টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে ৷ অনেক সময় এমন মামলা আসে যেটা রাজনৈতিক হয়রানিমূলক মামলা না ৷ এ বিষয় আমাদের অফিসাররা খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছে৷

আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে যে বিপুল পরিমাণ টাকা হ্যাকিং করা হয়েছে সেটা নিয়ে একটি রিভিউ কমিটি করা হয়েছিল ৷ সেই কমিটিতে আমি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি ৷ এ কমিটিতে গভর্নরসহ অনেকে রয়েছেন ৷ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার লুট করার প্লান ছিল ৷ এটা বাংলাদেশকে লুট করার একটা প্লান ছিল ৷ এটা হলে আমরা দুর্ভিক্ষে পড় যেতাম ৷

আইন উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগ সরকার এটার তদন্ত করতে গড়িমসি করেছে ৷ এটা নিয়ে সিআইডি যে তদন্ত করেছিল সেখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে যেসব কর্মকর্তারা জড়িত ছিল তাদের নাম তদন্ত কমিটি থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে৷ সিআইডি রিপোর্টে প্রাথমিকভাবে যাদের নাম এসেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটা জানতে চেয়েছি এবং পরবর্তী ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে ৷

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হাম ও উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু

সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা হবে: পানিসম্পদমন্ত্রী

মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান

মা সন্তানের প্রথম আশ্রয় ও আজীবনের পথপ্রদর্শক: সমাজকল্যাণমন্ত্রী

রাষ্ট্রকে দ্রুত আধুনিক ডিজিটাল চরিত্রে রূপান্তর করতে হবে

পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফতুল্লায় এক পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ, হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

ঈদযাত্রায় নৌপথে তদারকিতে গাফিলতি পেলে ব্যবস্থা