হোম > জাতীয়

আগামী বৃহস্পতিবারের মধ্যে সিসিটিভি যুক্ত ভোটকেন্দ্রের তালিকা চায় ইসি

স্টাফ রিপোর্টার

আগামী বৃহস্পতিবারের মধ্যে গোপন ক্যামেরা (সিসিটিভি) সংযুক্ত ভোটকেন্দ্রের তালিকা চায় নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকা পাওয়ার পরই কমিশন সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর নির্বাচনী নকশা তৈরি করবে।

এ লক্ষ্যে ইসি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের (সিনিয়র জেলা, জেলা ও উপজেলা) কাছে নির্দেশনা দিয়েছেন।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসারদের আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তালিকাটি নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে। এছাড়া, তালিকার হার্ডকপি ও নিকস ফন্টে সফটকপি—উভয় সংস্করণই নির্ধারিত ছকের সঙ্গে মিলিয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের