হোম > জাতীয়

সারা দেশে মোবাইলের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আতিকুর রহমান নগরী

ছবি: আমার দেশ

সারা দেশে মোবাইল ফোনের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করাসহ কয়েকটি দাবি আদায়ে এ কর্মসূচি পালন করছেন তারা।

দাবি আদায় করতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয় ঘেরাও করেন মোবাইল ব্যবসায়ীরা।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির (এমবিসিবি) সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস গণমাধ্যমকে জানান, দাবির প্রতি সমর্থন জানাতে রোববার সকাল থেকেই সারাদেশে দোকান বন্ধ রেখে রাজধানীর বিটিআরসি কার্যালয়ের সামনে জড়ো হন সাধারণ ব্যবসায়ীরা।

সিন্ডিকেট প্রথা বাতিলের পাশাপাশি ব্যবসায়ীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—এনইআইআর সংস্কার এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা।

তাদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের কারণে একটি নির্দিষ্ট গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের ফলে গ্রাহক পর্যায়ে মোবাইলের দামও বেড়ে যাবে।

এর আগে গত রোববার সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

প্রত্যর্পণের প্রস্তাব তৈরি হচ্ছে, ইন্টারপোলকে জানাল বাংলাদেশ

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা