হোম > জাতীয়

৪ থেকে ২৫ অক্টোবর ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

আতিকুর রহমান নগরী

আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ মাছ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার। এ সময়ে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ৷ এ সময়ে কেউ ইলিশ ধরতে, বিক্রি করতে, পরিবহন বা মজুত করতেও পারবে না। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

এ সময়ে দেশের ৩৭টি জেলার ১৬৫টি উপজেলার প্রায় ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে সরকার থেকে প্রতি পরিবারে ২৫ কেজি করে চাল সহায়তা হিসেবে দেওয়া হবে। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে উপদেষ্টা জানান, ১৬ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ইতিমধ্যে প্রায় ৮১ দশমিক ৪৩৮ টন ইলিশ রপ্তানি হয়েছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ এবং সারা দেশে ইলিশের প্রাপ্যতা, মূল্য ও সার্বিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, পরিপক্ক যাতে নিরাপদে ডিম দিতে পারে তা নিশ্চিত করার জন্য সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রি ও বিনিময় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে