হোম > জাতীয়

সেমিনারে শিক্ষামন্ত্রী: স্কুলে গিয়েই অনলাইন ক্লাস নিতে হবে শিক্ষকদের

স্টাফ রিপোর্টার

অনলাইন ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে গিয়েই ক্লাস নিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকদের অনলাইনে স্মার্ট ক্লাসরুমের শিক্ষা দিতে হবে। এক্ষেত্রে একজন শিক্ষক সেটিংসে দুর্বল হলে অন্যজনের থেকে হেল্প নিতে পারবে। সেজন্য শিক্ষকরা স্কুলে যাবেন।

বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বৈশ্বিক জ্বালানি সংকটে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয়’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনলাইন ক্লাসের বিষয়ে মতামত নিতে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রায় ৪০০ জন অভিভাবক উপস্থিত ছিলেন ।

শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় দেশের কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত (হাইব্রিড) পদ্ধতি চালুর পরিকল্পনার কথা ভাবা হচ্ছে। একযোগে সব স্কুলে নয়, বরং যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে যেমন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ইত্যাদিতে পাইলট প্রকল্প হিসেবে এ উদ্যোগ নেওয়া হতে পারে। এতে জ্বালানি সাশ্রয়, যানজট কমানো ও শিক্ষার্থীদের নিয়মিত পাঠক্রম অব্যাহত রাখা সম্ভব হবে।

মন্ত্রী বলেন, বিশ্ব ইতিহাসে নানা সংকটই নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতেও শিক্ষাব্যবস্থাকে থামিয়ে না রেখে নতুন পদ্ধতিতে এগিয়ে নিতে হবে। আমরা সবকিছু কেন থ্রেট হিসেবে নেব? আমরা চাইলে এটাকে সুযোগ হিসেবেও নিতে পারি। ভবিষ্যতের শিক্ষা হবে প্রযুক্তিনির্ভর ও অনেকাংশে পেপারলেস। সংসদ থেকে শুরু করে শ্রেণিকক্ষ—সব জায়গায় ডিজিটাল ব্যবস্থার ব্যবহার বাড়বে। শিক্ষার্থীদেরও সেই বাস্তবতার জন্য প্রস্তুত করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রস্তাবিত মডেলে সপ্তাহজুড়ে কিছুদিন অনলাইন এবং কিছুদিন অফলাইন ক্লাস থাকবে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে ট্রাফিক চাপ ও জ্বালানি ব্যবহার হ্রাস পাবে। একই সঙ্গে শিক্ষার্থীরা নিয়মিত পাঠক্রমের মধ্যেই থাকবে।

ন্যাশনাল এনার্জি পলিসি মানছে না বিপিসি

হামে মৃত্যু দেড়শ ছাড়াল

পার্লামেন্টে তেল থাকলে কী হবে, পাম্পে তেল পাই না

দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

ঢামেকে শিক্ষার্থী-চিকিৎসক সংঘাত, ৩ ঘণ্টা পর জরুরি সেবা চালু

উড্ডয়নের আগে অসুস্থ যাত্রী, রানওয়ে থেকে ফিরে এলো বিমানের ফ্লাইট

একটা আইন করে দেন সমালোচনা ও রসিকতা করা যাবে না

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাবিতে শিক্ষার্থীর অনশন

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি

ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ