হোম > জাতীয়

স্কুলে লটারিতে ভর্তি বহাল ও কোটা বাতিল দাবি অভিভাবক ফোরামের

স্টাফ রিপোর্টার

সরকারি-বেসরকারি স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষে সব শ্রেণিতে লটারির মাধ্যমেই ভর্তি করানো এবং সবধরনের কোটা বাতিল করার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো : সেলিম মিয়া এই দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, লটারিতে সব শ্রেণিতে ভর্তি করানো হলে ভর্তি সংক্রান্ত বিষয়টি স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে এবং ভর্তি কোচিং থেকে কোমলমতি শিক্ষার্থীরা রেহাই পাবে। বর্তমানে এই পদ্ধতিই চালু আছে।

অন্যদিকে ভর্তি পরীক্ষার মাধ্যমে পুনরায় ভর্তি প্রথা চালু করলে কোচিং বাণিজ্য আরও সম্প্রসারিত হবে, অসম প্রতিযোগিতায় অভিভাবকরা বিড়ম্বনার মধ্যে পড়বে এবং আরও বেশি আর্থিক ক্ষতিগ্রস্ত হবে।

অভিভাবক নেতারা বলেন, ভর্তি নীতিমালায় শিক্ষা মন্ত্রণালয়ের কোটাসহ সবধরনের কোটা বাতিল করলে শিক্ষা মন্ত্রণালয় বিতর্কের ঊর্ধ্বে থাকবে এবং শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সবধরনের বৈষম্য, অনিয়ম ও দুর্নীতি অনেকাংশে কমে আসবে। তারা শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি ধার্য না করারও দাবি জানান।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে ২০২৬ শিক্ষা বর্ষের ভর্তি নীতিমালা প্রণয়ন করার মিটিং হবে বলে জানা গেছে।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের