হোম > জাতীয়

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পেনের দক্ষিণাঞ্চলের কর্ডোবা শহরের নিকটবর্তী আদামুজে দ্রুতগতির ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

একই সঙ্গে তিনি স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ পেরেজ কাস্তেজনের প্রতি সমবেদনাও জানিয়েছেন। খবর বাসসের।

প্রধান উপদেষ্টা স্পেনের প্রেসিডেন্টকে পাঠানো এক শোকবার্তায় লিখেছেন, ‘গতকাল সন্ধ্যায় দক্ষিণ স্পেনের কর্ডোবা শহরের কাছে আদামুজে সংঘটিত দ্রুতগতির ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় আমি গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আপনাকে এবং আপনার মাধ্যমে দুর্ঘটনায় নিহতদের পরিবার ও ভুক্তভোগীদের প্রতি গভীর সমবেদনা ও সমানুভূতি জানাচ্ছি।’

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বার্তা প্রকাশ করেছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘মূল্যবান প্রাণহানি এবং বহু মানুষ আহতের মর্মান্তিক এই দুর্ঘটনার সংবাদ আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।’

তিনি আরো বলেন, ‘এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং শোকাবহ সময়ে স্পেনের জনগণের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘সৃষ্টিকর্তা যেন নিহতদের আত্মার শান্তি দেন এবং তাদের পরিবারের সদস্যদের অপূরণীয় ক্ষতি সহ্য করার সাহস ও শক্তি দান করেন।’

তিনি আরো বলেন, ‘আমরা এই ভয়াবহ দুর্ঘটনায় আহত সবার দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্যও প্রার্থনা করছি।’

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন