হোম > জাতীয়

মির্জা ফখরুল ও অলি আহমদের মধ্যে ভোট বৃহস্পতিবার

আমার দেশ অনলাইন

রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউ নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। বৃহস্পতিবার এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। নির্ধারিত সময় শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, দুজন প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। এ সময় তিনি ভোট গ্রহণের প্রস্তুতি ও প্রক্রিয়ার বিষয় তুলে ধরেন।

আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আগামী বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোট গ্রহণ হবে। আজই নির্বাচনের ব্যালট পেপার তৈরি করা হবে। ভোট গ্রহণের দিন শুরুতে নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের (ভোটার) ভোট গ্রহণের পদ্ধতি সম্পর্কে জানাবেন।’

ইসি সচিব আরও বলেন, ‘ব্যালট পেপারের দুটো অংশ—একটা মুড়ি অংশ, আরেকটা ব্যালট পেপার অংশ। মুড়ি অংশে থাকে তিনটা তথ্য। এগুলো হচ্ছে ক্রমিক নম্বর, সংসদ সদস্যের নাম এবং তার বিভক্তি নম্বর। সংসদ সদস্য পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। ডান পাশের অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী সাজানো থাকবে। নামের ডান পাশে খালি (স্পেস) জায়গায় সংসদ সদস্যরা তাদের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট দেবেন। এরপর নির্ধারিত ব্যালট বাক্সে তারা ব্যালট পেপার জমা দেবেন। বিকেল ৫টা পর্যন্ত ব্যালট গ্রহণ করা হবে।

ইসি সচিব জানান, ৫টার পর ব্যালট গণনা করা হবে। ব্যালটের রং হবে সাদার ওপর কালো প্রিন্ট।

সংরক্ষিত নারীসহ সংসদে সদস্যসংখ্যা ৩৫০। বিএনপির আসলাম চৌধুরীর সংসদ সদস্যপদ বাতিল করেছেন আদালত। ফলে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষেই গণনা করা হবে। পরে সেখানে ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। পরে গেজেট প্রকাশ করা হবে।

শিল্পের বড় চ্যালেঞ্জ গ্যাস-বিদ্যুতের সংকট: বিকেএমইএ

সারের সংকট নেই, বরং চাহিদার অতিরিক্ত মজুত আছে: কৃষিমন্ত্রী

ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে সম্মিলিত পদক্ষেপের আহ্বান আইসিটিমন্ত্রীর

ফারাক্কা চুক্তি নবায়নে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: পানিসম্পদমন্ত্রী

টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় ঢাকা, রাষ্ট্রদূত তলব

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান

তিন ড্রিমলাইনার লিজ নিতে নতুন করে দরপত্র আহ্বান বিমানের

খেলায়-খেলায় বদলাবে প্রাথমিক শিক্ষা, মুখস্থনির্ভরতা কমানোর আহ্বান প্রতিমন্ত্রীর

মৎস্য রপ্তানি বাড়াতে গুরুত্ব দিতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী