হোম > জাতীয়

বগুড়া উপনির্বাচনে ভোটারদের ভিন্ন হাতে কালি লাগাতে হবে: ইসি

প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে গত ১২ ফেব্রুয়ারি ভোটাররা ভোট দিতে গিয়ে যে হাতে কালি ব্যবহার করেছিল আগামী ৯ এপ্রিল বগুড়ার উপনির্বাচনে ভিন্ন হাতে লাগাতে হবে এবার কালি।

রোববার নির্বাচন কমিশন (ইসি) এমন বিধান জারি করে প্রজ্ঞাপন দিয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তাদের ইসির এ নির্দেশনা অনুসরণ করতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাতে চিঠি দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বগুড়া-৬ আসনের সংসদ নির্বাচনে ভোটারদের যে আঙুলে কালির ছাপ থাকুক; ভিন্ন হাতে আসন্ন ভোটে লাগাতে হবে। এ ছাড়া বিগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৬ আসনের সংসদ নির্বাচনে যেসব ভোটার ভোট দেননি, তাদের ক্ষেত্রে অমোচনীয় কালি ব্যবহারে আগের নির্দেশনা বলবৎ থাকবে।

বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার।

এ আসনে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একইসঙ্গে দুটি আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন। এদিন, শেরপুর-৩ সাধারণ নির্বাচনও হবে। এ নির্বাচনে ইসির এ বিধান কার্যকর হবে না।

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে