হোম > জাতীয়

টানা ১০ দিন ছুটি শেষে খুলেছে সরকারি অফিস

বিশেষ প্রতিনিধি

ছবি: আমার দেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলেছে। রোববার সকাল ৯টায় প্রশাসনের মূলকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে। ঈদের লম্বা ছুটি পেয়ে তারাও খুশি।

মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে গত ৫ জুন বৃহস্পতিবার থেকে ছুটি ঘোষণা করে সরকার। গত ৪ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস।

৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ভোগ করেন সরকারি চাকরিজীবীরা।

প্রসঙ্গত, সরকার ঈদুল আজহা উপলক্ষে প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ছুটি ঘোষণা করেছিল। পরবর্তীতে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এ দুদিন ছুটি ভোগের জন্য আগের দুটি শনিবার ১৭ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখা হয়েছিল।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত