হোম > জাতীয়

স্থানীয় সরকারের জন্য একীভূত আইন চায় সংস্কার কমিশন

স্টাফ রিপোর্টার

স্থানীয় সরকারের বিদ্যমান আইন ও বিধিগুলো বাতিল করে সকল প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি একীভূত ও একক স্থানীয় সরকার আইন এবং প্রয়োজনীয় বিধি প্রণয়ণের কথা বলেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন।

সকল পরিষদগুলোর মধ্যে আন্তঃপ্রতিষ্ঠান সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র প্রতিষ্ঠার পক্ষে মত দিয়ে কমিশন বলেছে, এরকম একটি বা দুইটি আইন করা হলে ওই আইন বলে পাঁচটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো হবে একই ধাচের সংসদীয় পদ্ধতির। এটি হলে নির্বাচন ব্যবস্থাটিও সহজ, ব্যয় সাশ্রয়ী হবে।

এদিকে জেলা পরিষদের কার্য ও কাঠামোতে মৌলিক পরিবর্তনের কথা বলেছে স্থানীয় সরকার কমিশন। কমিশন জেলা পরিষদকে একটি বিকেন্দ্রিকৃত পরিকল্পনা ইউনিট হিসেবে গঠনের কথা বলেছে।

কমিশন বলেছে, চেয়ারম্যানের নেতৃত্বে জেলার সকল উন্নয়ন সংক্রান্ত দপ্তরগুলো জেলা পরিষদে ন্যস্ত হবে। যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে পদায়িত হবেন। অপরদিকে ডেপুটি কমিশনারের অফিসপৃথকভাবে জাতীয় সরকারের প্রতিনিধিত্ব করবে এবং ভূমি ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবে।

শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেসউইং থেকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশের সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে।

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী