হোম > জাতীয়

পোস্টাল ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটারের নিবন্ধন

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো আগেই শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার সতর্ক করে ইসি জানিয়েছে, নিবন্ধিত ভোটারদের নামে পাঠানো ব্যালট-সংক্রান্ত খামের ওপর কেউ রাজনৈতিক প্রচার চালালে তা দণ্ডনীয় অপরাধ হবে।

রোববার প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালিম আহমাদ খান এ তথ্য জানান। এ বিষয়ে ইসির এক বার্তায় বলা হয়, পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনকারী সব ভোটারকে অবহিত করা যাচ্ছে যে, আপনার ব্যালট পেপার শুধু আপনি সংগ্রহ করুন। ব্যালটের গোপনীয়তা রক্ষার্থে অন্য কোনো ব্যক্তির সহায়তা নেওয়া থেকে বিরত থাকুন। ব্যালট খামের ওপর কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচার চালানো আইনত দণ্ডনীয় অপরাধ; নতুবা আপনার এনআইডি কার্ড ব্লক এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

গত ২০ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয় এবং ৮ জানুয়ারি রাতে ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করে ইসি। ইতোমধ্যে অনেক প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পৌঁছে গেছে বলে জানান ইসি কর্মকর্তারা। আগামী ২১ জানুয়ারি ইসি প্রতীক বরাদ্দ দেওয়ার পর প্রবাসীরা ভোট দিয়ে ব্যালট পেপার রিটার্নিং অফিসারের ঠিকানায় দ্রুত পাঠাবেন।

ইসি কর্মকর্তারা জানান, দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে সাত লাখ ৬১ হাজার ১৪১ জন ভোটার নিবন্ধন করেন। প্রতীক বরাদ্দের পর থেকে তাদের কাছে ব্যালট পাঠানো শুরু হবে। দেশের ভেতরে ব্যালট পাঠানো এবং তা ফিরে আসার পুরো প্রক্রিয়ায় প্রায় সাত দিন সময় লাগতে পারে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ ভোটার নিবন্ধন করেছেন।

সরকারকে বিতর্কিত করার জন্য কাজ করছে পুলিশ: সংসদে সেলিম ভূঁইয়া

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার সহায়ক হিসেবে কাজ করবে: তথ্যমন্ত্রী

জুলাই আহত যোদ্ধাদের কর্মসংস্থান ও মাসিক ভাতার পরিকল্পনা আছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

কোনো দলই আমার দায়িত্ব নেয় না: সংসদে রুমিন ফারহানা

সুইস ব্যাংকে এক বছরে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ

ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুল, সম্পাদক দস্তগীর

মাদক কারবারিদের সাথে পুলিশ সদস্যরা সরাসরি জড়িত: সেলিম ভূঁইয়া

সংসদে যারা আছেন, কেউ ঋণ খেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ

সংসদে এত ঋণখেলাপি থাকলে একে ঋণখেলাপিদের সংসদই বলা হবে