হোম > জাতীয়

পূজার ছুটিতে কীভাবে চলবে মেট্রোরেল, জেনে নিন সময়সূচি

আমার দেশ অনলাইন

‎দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন এসেছে। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়সূচির আদলে মেট্রোরেল চলাচল করলেও ২৩ অক্টোবর (শুক্রবার) চলবে বিকেল থেকে। এ সময় যাত্রীচাহিদা অনুযায়ী ট্রেনের চলাচলের বিরতি সমন্বয় করা হবে এবং ১০ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।‎

ডিএমটিসিএলের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।

দিনের বেশির ভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। রাতে যাত্রীচাহিদা অনুযায়ী এ বিরতি বেড়ে ১৫ থেকে ২০ মিনিট হবে। এই চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকাল ৩টায়। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলবে বিকাল ৩টা ২০ মিনিট থেকে। এদিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীচাপ সামাল দিতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী এসব ট্রেন চালিয়ে চলাচলের বিরতি সমন্বয় করা হবে।

ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা ‘মাইগভ’ প্ল্যাটফর্মের উদ্বোধন

সৌদি রুটে ১২৬ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী

পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি: রুমিন ফারহানা

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী

হাইকোর্টে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া

‘সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স’ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি

ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: ইসি মাছউদ