হোম > জাতীয়

যমুনা ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আমার দেশ অনলাইন

আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে যমুনা ব্যাংক পিএলসি ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার এ. কে. এম. আতিকুর রহমান এবং এমআরএ’র নির্বাহী পরিচালক মো. নুরে আলম মাহাদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় যমুনা ব্যাংক এমআরএ-এর জন্য পে-রোল ব্যাংকিং সেবা প্রদান করবে এবং এমআরএ প্রাঙ্গণে একটি ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) স্থাপন করবে। এর ফলে বেতন প্রক্রিয়া আরও সহজ ও নির্বিঘ্ন হবে এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত ব্যাংকিং সুবিধা নিশ্চিত হবে। এই উদ্যোগ যমুনা ব্যাংকের প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা ও ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

জেনে নিন প্রার্থীদের নির্বাচনি প্রচারণা শেষ হচ্ছে কখন

মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষায় হালদা অববাহিকায় তামাক চাষ বন্ধ

ভোটে তিন বাহিনীর ড্রোন, আকাশ থেকে নজরদারি করবে ইসি

ভোটের দিনেও খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান

নির্বাচন কমিশনের কাছে সাদিক কায়েমের যে চার দাবি

ডিজিএফআইয়ের অফিসে আলাদা কক্ষে কার্যক্রম চালাত ‘র’

ভোটের সময় ইন্টারনেট-টেলিযোগাযোগ বিঘ্নিত করা যাবে না: ইসি

বিকাল ৫টার মধ্যে প্রজ্ঞাপন বাতিল না হলে ইসি ঘেরাও

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে বাধা নেই

আন্দোলনকারীদের লাঠিপেটার বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার