হোম > জাতীয়

সাবেক ইসি মাহবুব তালুকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আতিকুর রহমান নগরী

সাবেক নির্বাচন কমিশনার, মুক্তিযোদ্ধা, সাহিত্যিক, কবি, আমলা, শিক্ষক ও সাংবাদিক মাহবুব তালুকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ রোববার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ঢাকার নারিন্দায় দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ করা হবে।

নারিন্দার পীরসাহেব মাহবুব তালুকদারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তার ছোট মেয়ের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহবুব তালুকদারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

২০২২ সালের ২৪ আগস্ট দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই কমিশনার। তিনি দায়িত্বে থাকাকালে সাধারণ মানুষের ভোটের অধিকার, অনিয়ম নিয়ে কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের সময় তিনি প্রতিবাদও করেন।

১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার পূর্বধলায় জন্মগ্রহণ করেন মাহবুব তালুকদার। তার চাকরি জীবনের অভিজ্ঞতা নিয়ে বইও লিখেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েও লিখেছেন গুরুত্বপূর্ণ বই। বঙ্গভবনে ৫ বছর, আমলার আমলনামা, বধ্যভূমি, ৪ রাজাকার, কবিতাসমগ্র মাহবুব তালুকদারের উল্লেখযোগ্য কয়েকটি বই। ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন তিনি।

ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ