হোম > জাতীয়

সিইসির কাছে গণঅধিকার পরিষদের ৯ দফা সুপারিশ

স্টাফ রিপোর্টার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষে ৯ দফা লিখিত প্রস্তাবনা পেশ করেছে গণঅধিকার পরিষদ।

বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দীনের সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে এই প্রস্তাবনা পেশ করা হয়।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন।

পেশকৃত ৯ দফা প্রস্তাবনা হচ্ছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট প্রদান নিশ্চিত করা, রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও ব্যক্তি সংশ্লিষ্টদের রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার সহ নির্বাচনী কর্মকাণ্ডে না রাখা, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করা এবং কেন্দ্রের বাহিরে একটি জায়ান্ট স্ক্রিনে জনসাধারণের জন্য কেন্দ্রের ভেতরের ভোট কার্যক্রম ও ভোট গণনা পর্যবেক্ষণের ব্যবস্থা করা, রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট বাক্স উপজেলাতে পাঠানোর সময় এবং ভোট কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে আসা পর্যন্ত সার্বক্ষণিক প্রার্থীদের এজেন্টদের সঙ্গে রাখা, ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ থাকলে ভোট গ্রহণ বন্ধ করা, কোন প্রার্থীর সমর্থকরা অন্য নির্বাচনী প্রার্থীর সমর্থকদের নির্বাচনী কাজে বাধা প্রদান, ভীতিপ্রদর্শন করলে তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা, বিগত তিনটি (২০১৪, ২০১৮, ২০২৪) নির্বাচনে নির্বাচনী দায়িত্ব পালন করেছে এমন কোন কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব প্রদান থেকে বিরত রাখা ও বর্তমান অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এমন বিধান যুক্ত করা।

ফায়ার সার্ভিস ও বেবিচক সমঝোতা স্মারক স্বাক্ষরিত

হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে

জাতীয় সংসদের কার্য উপদেষ্টাসহ পাঁচ কমিটি গঠন

শাহজালালে ১২দিনে ৪২৩টি ফ্লাইট বাতিল

সংসদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি

স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

অধিবেশন চলাকালেই হাসনাতের ৩ শব্দের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

আ.লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি

জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: রাষ্ট্রপতি