হোম > জাতীয়

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

সিলেটের বিত্তবান ও ব্র্যাকের আর্থিক অনুদানে প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই উদ্যোগে সবচেয়ে বেশি সুবিধাবঞ্চিতরা উপকৃত হবে বলে জানান তিনি।

আজ শনিবার সিলেটের নাজিরের গাঁওয়ের বাদাঘাট রোড এলাকায় নতুন প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ১৫০ শয্যার এই হাসপাতালে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় বড় ভূমিকা রাখবে বলে আমি মনেকরি। ২০১৮ সাল থেকে তারা একটি ভাড়া ভবনে কিডনি রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। পাশাপাশি অন্য রোগীদের ও চিকিৎসা দিয়েছেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই হাসপাতাল গড়ার পিছনে যারা সংযুক্ত আছে সবাই আমার পরিচিত। এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগকে আমি স্বাগত জানাই। ব্যস্ততার কারণে হাসপাতালের উদ্বোধনে সরাসরি অংশ নিতে না পারলেও ভবিষ্যতে আসার চেষ্টা থাকবে।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইন্স স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ