হোম > জাতীয়

ফায়ার ফাইটার নয়নের পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থ সহায়তা

স্পোর্টস রিপোর্টার

সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়ন (২৪)-এর পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) তার দপ্তরে নয়নের বাবা মো. আক্তারুজ্জামানের হাতে এ অনুদান তুলে দেন।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, নয়নের বোন সীমা আক্তার ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে নিহত নয়নের পরিবারকে ২৬ ডিসেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ১ লাখ টাকা এবং দাফন-কাফন বাবদ আরো ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করে।

উল্লেখ্য, ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়নের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১১ নং বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।

এডি/এইচআর

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী