হোম > জাতীয়

বাংলার জয়যাত্রার নাবিকদের পাশে আছে সরকার: নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার

সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থানরত জাতীয় পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নাবিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার। চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যেও নাবিকদের সাহসিকতা ও পেশাদারিত্বকে জাতির গর্ব হিসেবে উল্লেখ করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (২ মার্চ) এক ভিডিও বার্তায় নৌপরিবহন মন্ত্রী বলেন, কাতার থেকে স্টিল কার্গো নিয়ে জেবেল আলি বন্দরে অবস্থানরত এমভি বাংলার জয়যাত্রার নাবিেরা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দায়িত্ব পালনে অনন্য উদাহরণ সৃষ্টি করছেন। তাদের ধৈর্য, সাহস ও পেশাদারিত্ব দেশের জন্য গর্বের বিষয়।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, উদ্ভূত এই সংকট দ্রুত কেটে যাবে এবং নাবিকেরা নিরাপদে তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারবেন। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে তাদের এই ভূমিকা সরকারের কাছে অত্যন্ত মূল্যবান বলেও উল্লেখ করেন তিনি।

জাহাজে থাকা ৩১ জন নাবিকের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এই দুঃসময়ে সরকার তাদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

এদিকে, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) জাহাজটির সঙ্গে নিয়মিত ভার্চুয়ালি যোগাযোগ বজায় রাখছে। নাবিক ও তাদের পরিবারের সহায়তায় চট্টগ্রামে বিএসসি সদর দপ্তরে একটি বিশেষ ‘কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে। নাবিকদের মনোবল অটুট রাখতে জাহাজে উন্নতমানের খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিকভাবে বিষয়টি তদারকি করছে। পাশাপাশি স্থানীয় এজেন্ট ও প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদেরও প্রয়োজনে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

ভিডিও বার্তায় নাবিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের মনোবল অটুট রাখুন। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সংকট থেকে উত্তরণ করতে পারব।’

চলমান পরিস্থিতিতে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মনোবল ধরে রাখাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানান সংশ্লিষ্টরা।

বন্ধ ও লোকসানি কারখানা সচলে বিনিয়োগকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

রোববার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে আগস্টে