হোম > জাতীয়

জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

ডিএমপির উপকমিশনার মো. আকতার হোসেন

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ডিএমপির উপকমিশনার মো. আকতার হোসেন জানিয়েছেন, রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক ব্যক্তিদের মধ্য অধিকাংশকে ছেড়ে দিয়েছে পুলিশ।

তিনি বলেন, আটক ২৯ জন বাদে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যকেও আটক করা হয়েছিল। আজ ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জাসদ বলেছে, পুলিশের অনুমতি নিয়েই কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে অভিযান চালিয়ে নেতাদের আটক করে নিয়ে যায় পুলিশ।

এর আগে বিকেলে অভিযানের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা জাসদ কার্যালয়ে জড়ো হয়েছেন, এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগানও দেওয়া হয়েছে। পরে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত

মানবপাচার ও জোরপূর্বক শ্রম রোধে আইনি কাঠামো আরো শক্তিশালী করার তাগিদ আইনমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

সাইবার সিকিউরিটি আইন নিপীড়নমূলক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমকে হয়রানি করার জন্য নয়

বিপ্লব কুমারের অ্যাকাউন্টে লেনদেন ৩০ কোটি টাকা

সংবিধান সংশোধনে ফের গণভোট হবে

দখল-চাঁদাবাজিতে রাজধানীতে আতঙ্ক

কাঁদছেন প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ